গোপনীয়তা নীতি
আমরা কী তথ্য নিই
- ফোন নম্বর আর নাম: লগইন আর অর্ডারের জন্য। নম্বরে এসএমএস কোড পাঠিয়ে আপনি নিজেই নিশ্চিত করেন।
- ডেলিভারির ঠিকানা আর ম্যাপের পিন: আপনি যে ঠিকানা লেখেন আর ম্যাপে যে জায়গায় পিন দেন। পিন দেওয়ার সময়ই শুধু ফোনের লোকেশন নেওয়া হয়, পেছনে চলতে থাকে না।
- অর্ডারের তথ্য: কী খাবার, দাম, সময়, রেটিং, অভিযোগ আর ওয়ালেটের হিসাব।
- রাইডার: নাম, ফোন, গাড়ির ধরন, যাচাইয়ের কাগজপত্র (যেমন জাতীয় পরিচয়পত্রের ছবি), আর অনলাইন থাকা বা ডেলিভারি চলার সময় লোকেশন, যাতে রেস্টুরেন্ট আর গ্রাহক দেখতে পান রাইডার কোথায়।
- রেস্টুরেন্ট: মালিক আর স্টাফের নাম ও ফোন, মেনু, ছবি, টাকা তোলার বিকাশ/নগদ/ব্যাংক নম্বর, আর অর্ডারের নোটিফিকেশন পাঠানোর জন্য ফোনের পুশ টোকেন।
- সাপোর্ট: আপনি যে বার্তা আর ছবি পাঠান।
আমরা বিজ্ঞাপনের জন্য তথ্য নিই না, কারও কাছে তথ্য বিক্রি করি না, আর অ্যাপে কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং টুল নেই।
তথ্য কেন ব্যবহার হয়
- অর্ডার নেওয়া, রান্না আর ডেলিভারি করা।
- রেস্টুরেন্ট আর রাইডারকে ঠিক ঠিকানা আর গ্রাহকের নম্বর দেওয়া (শুধু অর্ডার চলার সময়)।
- দাম, ডেলিভারি চার্জ, ছাড়, ক্যাশব্যাক আর রাইডার ও রেস্টুরেন্টের পাওনা হিসাব করা।
- প্রতারণা আর অপব্যবহার ঠেকানো, অভিযোগের সমাধান।
কার সাথে তথ্য যায়
- রেস্টুরেন্ট আর রাইডার: আপনার অর্ডার পূরণের জন্য যতটুকু দরকার।
- এসএমএস সেবা (BulkSMSBD): লগইন কোড পাঠাতে আপনার ফোন নম্বর।
- Google Firebase Cloud Messaging: রেস্টুরেন্ট অ্যাপে নতুন অর্ডারের নোটিফিকেশন পাঠাতে।
- Cloudflare R2: ছবি, কাগজপত্র আর ব্যাকআপ রাখতে।
- OpenStreetMap: অ্যাপের ম্যাপ দেখাতে (ম্যাপের টাইল আনতে আপনার ফোন সরাসরি তাদের সার্ভারে যায়)।
- আইন অনুযায়ী সরকারি কর্তৃপক্ষ চাইলে।
নিরাপত্তা আর কতদিন রাখি
সব তথ্য এনক্রিপ্ট করা সংযোগে (HTTPS) যায়। সার্ভার আর ব্যাকআপে প্রবেশ সীমিত। অ্যাকাউন্ট থাকা পর্যন্ত তথ্য থাকে। অ্যাকাউন্ট মুছলে নাম, ফোন, ঠিকানা আর ওয়ালেট মুছে যায়; হিসাব আর আইনের জন্য অর্ডারের রেকর্ড নাম ছাড়া রাখা হয়। ব্যাকআপ থেকে পুরনো কপি ৩০ দিনের মধ্যে মুছে যায়।
আপনার অধিকার
অ্যাপ থেকে নিজের নাম আর ঠিকানা বদলাতে বা মুছতে পারেন। পুরো অ্যাকাউন্ট মুছতে দেখুন অ্যাকাউন্ট মুছে ফেলা।
শিশু
KHAIGO ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়।
যোগাযোগ
অ্যাপের "সাপোর্ট" অপশন থেকে লিখুন, অথবা khaigo.com এ যোগাযোগ করুন। নীতিতে বদল হলে এই পাতায় তারিখসহ জানানো হবে।
Privacy policy (English summary)
KHAIGO collects your phone number and name (login and orders), delivery addresses and the map pin you choose (location is read only when you place a pin), order, rating, support and wallet records. Riders: name, phone, vehicle, verification documents and location while online or on a delivery. Restaurants: owner and staff names and phones, menu, photos, payout account numbers and a push token for order alerts. Data is used only to run orders, deliveries, payments and support, and to prevent fraud. It is shared only with the restaurant and rider handling your order, our SMS provider (BulkSMSBD), Google Firebase Cloud Messaging, Cloudflare R2 storage, OpenStreetMap map tiles, and authorities when the law requires. No ads, no tracking SDKs, no sale of data. Data travels over HTTPS. Deleting your account removes your name, phone, addresses and wallet; anonymous order records are kept for accounting. See account deletion. Not for users under 18. Contact us through Support in the apps.